রাষ্ট্রাত্ত্ব শিল্প ক্যাটাগরিতে ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশন এ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স এ্যাওয়ার্ড পেলো কেরু এ্যান্ড কোম্পানী

রাষ্ট্রায়াত্ত্ব শিল্প ক্যাটাগরিতে ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশন এ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স ও ইনিস্টিটিউটশনাল এপ্রিসিয়েশন এ্যাওয়ার্ড পেলো কেরু এ্যান্ড কোম্পানী বাংলাদেশ লিমিটেড। শনিবার (৮ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার ফরেন সার্ভিস একাডেমীতে অনুষ্ঠিত এ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির হাত থেকে রাষ্ট্রায়াত্ত্ব শিল্প ক্যাডাগরিতে পাওয়া এ্যাওয়ার্ডটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ মেসবাহুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা, ফরেন সার্ভিস একাডেমীর রেক্টর রাষ্ট্রদূত মাশ্ফী বিন্তে শামস্, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম প্রমূখ।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *