ডিএসসিসি ৬৬ নং ওর্য়াডে জনপ্রিয়তা শীর্ষে মনির হোসেন।

রাজধানী ডেমরা থানার অন্তর্ভুক্ত ডিএসসিসি ৬৬ নং ওর্য়াডের কাউন্সিলর পদপ্রার্থী তরুন সমাজসেবক এলাকার স্হানীয় তরুন যুব সমাজের অহংকার বিশিষ্ট ব্যবসায়ী দানবির গরীবের বন্ধু মোঃমনির হোসেন আজ ডগাইর পুর্ব পাড়া মোহাম্মদীয়া জামে মসজিদ সংলগ্ন মজিদ,কাসেম,আফজালের বাড়ির রাস্তা বালু ভরাট করে জনসাধারণের চলাচলের উপযোগী করেছেন।

সরেজমিনে জানান যায়,মনির হোসেন নিজ অর্থায়নে এলাকাবাসীর চলাচলের রাস্তা বালু ভরাট করে জনসাধারণের চলাচলের উপযোগী করছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্রপোরেশনের ৬৬ নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মনির হোসেন বলেন নাগরিক হিসেবে এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি মশকমুক্ত করতে নিয়মিত ঔষধ প্রয়োগ, মহল্লার সড়ক ও নর্দমা পরিচ্ছন্ন রাখা, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা, খেলার মাঠ, পার্ক, বাজার ও সড়ক বাতির মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করা,জন্মনিবন্ধনসহ যেকোনও প্রয়োজনে নাগরিকদের সুযোগ সুবিধা বাস্তবায়ন করবো। মাদক ও কিশোরগ্যাং মুক্ত ৬৬ নং ওর্য়াড জনগনকে উপহার দিবো।

নির্বাচনে জয়ী হতে পারলে এলাকায় নানা পরিবর্তন আনব,আমি জয়ী হলে আগামী ৫ বছর আমি ৬৬ নং ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। শিক্ষা-সংস্কৃতি ও খেলাধুলায় উন্নয়ন সাধন করবো। তরুণ-যুবকদের মাদক থেকে ফিরিয়ে কর্ম ও শিক্ষামুখী করতে বিশেষ ভূমিকা পালন করবো।

তিনি আরও বলেন, আমাদের পুরো ওয়ার্ডকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করবো যাতে অপরাধের সংখ্যা এ ওয়ার্ডে শুন্যের কোঠায় নেমে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *