পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী দুলাই উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাবের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বিদ্যালয়ের মাঠে বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রসুলের সভাপতিত্বে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুলাই মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ সরদার, দুলাই ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
পরে কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার এ এম সামসুজ্জামানের আর্থিক সহযোগিতায় দুলাই উচ্চ বিদ্যালয়ের ৩০ জন মেধাবী শিক্ষার্ধীর মধ্যে বৃত্তি প্রদান করায়। ভবিষৎতে এ বৃত্তি প্রদান অব্যাহত রাখবেন বলে তিনি ঘোষণা দেন। এ বৃত্তি প্রদানের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্য উৎসাহ বৃদ্ধি পাবে বলে বক্তারা মনে করেন