নওগাঁ পত্নীতলায় অভিযান চালিয়ে সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার সকালে উপজেলার ঘোষনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, -ঘোষনগর এলাকার নবির উদ্দিনের ছেলে নুর নবী (৩৮) ও চাঁপড়া এলাকার রামপদদের ছেলে রজনী কান্ত (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার ইসাহাকের ছেলে নবী (৩০)। ৭ জুন দুপুর ১২টায় র্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্য। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তারা কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করতো। এরপর কৌশলে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গাঁজার একটি বড় চালান নিয়ে চক্রটি আসতেছে এরকম খবর তাদের কাছে আসে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস দল তাদের কাছে থাকা ২টি বস্তা তল্লাশী করে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া তিনটি মোবাইল ও তিনটি সিম উদ্ধার করা হয়। পরবর্তীতে পত্নীতলা থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।