তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি ,শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্যে নওগাঁয় তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
শুক্রবার নওগাঁ সার্কিট হাউজ থেকে একটি র্যালি বের হয়ে নওগাঁ জেলা প্রসাশকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দের,সভাপতিত্বে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আ: করিম অতিরিক্ত জেলা প্রসাশক (আইসিটি ও শিক্ষা) বিশেষ অতিথি হিসাবে আহসানঊজজামান অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম, প্রমূখ বক্তব্য রাখেন।বক্তারা বলেন তামাক ব্যবহারে বিভিন্ন ধরনের জটিল রোগ হয়ে থাকে তাই এর থেকে দূরে থাকতে হবে। সকল ক্ষেত্রে তামাকের ব্যবহার কমিয়ে আনতে হবে। সবাইকে সচেতন হলে তামাক মুক্ত বাংলাদেশ গড়তে পারব।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট , সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, নার্সসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।