নওগাঁয় পালিত হয়েছে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৫ মে শনিবার নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়াম বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মওলা,বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান,উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষ, জেলা প্রেসক্লাব সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা কবির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।সবশেষে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।