চুয়াডাঙ্গার শাঁখারিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দু’শিশুর মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত শাঁখারিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দু’শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু দু’জন সম্পর্কে আপন চাচাতো বোন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ মে) দুপুরের পর কিন্তু তাদের দু’জনের লাশ উদ্ধার করা হয় বিকাল পৌনে ৩টার দিকে দিকে।
মৃত শিশুরা হলো শাঁখারিয়া গ্রামের মসজিদ পাড়ার আশরাফুলের মেয়ে তাবাসসুম (৬) এবং আশরাফুলের ছোট ভাই রাজু আহাম্মেদের মেয়ে রিতু (৫)। তাবাসসুম তৃতীয় ও রিতু দ্বিতীয় শ্রেণীতে পড়াশুনা করতো।
মৃত শিশুদের দাদা কাশেম মন্ডল বলেন,পরিবারের সকলে বেলা ১১টার দিকে তিতুদহ গ্রামে এক আত্মীয়র জানাযায় শেষ করে বাড়ী আসি। বাড়ী ফিরে আসার পর আমি বাড়ীর পাশে পুকুর পাড়ে বসে ছিলাম। তখন তাবাসসুম ও রিতু দুই বোন খাবার খেতে খেতে আমার কাছে এসে কিছুক্ষণ বসে। খাবার খাওয়া শেষ করে একজন বসে থাকে আর আরেকজন শুয়ে থাকে। একটু পর তারা বাড়ী চলে যায়। আধ ঘণ্টা পর তাদের কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রামের নিজাম খাঁ’র পুকুর পাড়ে তাদের স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। আমি পুকুরে নেমে ওদের খুঁজতে থাকি তখন আমার হাতে ওদের মরদেহ স্পর্শ লাগে। তখন অন্যান্যরা পুকুরে নেমে তাদের মরদেহ উদ্ধার করে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা বলেন, এদিন দুপুরে যে কোন সময় তারা পুকুরের পড়ে পানিতে ডুবে যায়। তারপর তারা উঠতে না পেরে মারা যায়। এটা খুবই মর্মান্তিক। এ ঘটনার পর গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসান বলেন, দু’শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এছাড়া পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *