সম্প্রতি এনআরবি ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহীন হাওলাদার এবং এ এম জেড হাসপাতাল লিমিটেডের উপদেষ্টা কর্নেল মোঃ আরশাদুজ্জামান খান, পিবিজিএম (অব:) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে এনআরবি ব্যাংকের সকল ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তাগণ এ এম জেড হাসপাতাল থেকে সর্বোচ্চ ৩০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।
ব্যাংকের কার্ড ডিভিশনের ইন-চার্জ খাজা ওয়াছিউল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের প্রধান মোঃ শফিকুল হাসান, এ এম জেড হাসপাতালের ম্যানেজার, মোঃ ফয়সাল হালিম সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।