কাজ আর ছেলে-মেয়েকে নিয়ে বাঁচতে চান পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত কোনো না কোনো বিষয় নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন। শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার পর কাজে ফিরেছেন পরীমণি। সিঙ্গেল মাদার হিসেবে পুত্র পুণ্যকে (পদ্ম) বড় করছেন। এবার কন্যা সন্তান দত্তক নিলেন পরীমণি।

কন্যা দত্তক নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে একটা লেখা লিখেছেন পরীমণি। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, ‘আমার মেয়ে এলো ঘরে। আমার মেয়ে, সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ছ’দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে।

আগে একটিমাত্র পুত্র ছিল, এখন আরেকটি মেয়ের মা হলেন। দায়িত্বও বেড়ে গিয়েছে। তা জানিয়ে পরীমণি বলেন, “ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছি। কী করে যে পারি! ছবির কাজ একটানা করতে পারছি না। কিন্তু আমাকে তো এবার আরো কাজ করতে হবে, ছেলে আর মেয়ের জন্য। খুব শিগগিরি ‘প্রীতিলতা’ সিনেমার কাজ শেষ করতে হবে। ওটা আগে করতে চাই। সেই জন্য আগের চেহারায় ফিরতে হবে। আপাতত ‘রঙ্গিলা কিতাব’-এর কাজ করছি। এটা হইচই-এর জন্য আমার প্রথম কাজ। এখন আরও বেশি করে কাজে মন দেব। এমন কাজ করতে চাই যাতে আমার ছেলে আর মেয়ে যেন তাদের মাকে নিয়ে গর্ব করতে পারে।

পরীমণি বরাবরই নিজের ইচ্ছায় বাঁচেন। সে কথা আবারো স্মরণ করে বলেন, ‘আমি যা মন থেকে চাই তাই করি। কে কী বলল, সে সব নিয়ে কোনো দিন ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না? এই সব নিয়ম সমাজের তৈরি। এই তো আর কয়েক দিনের মধ্যেই মা দিবস নিয়ে হইচই হবে। কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান।’

বকিছু একপাশে রেখে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচতে চান পরীমণি। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘এসব কিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি, তখন মনে হয় পরীমণির আকাশটা বড় হয়ে আস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *