ছাত্রদল নওগাঁ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ এপ্রিল বেলা সাড়ে ১০টায় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব) ।

এসময় কর্মী সম্মেলন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, জাকারিয়া আলম রোমিও এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় কমিটির, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক,শ্যামল মালুম, নওগাঁ জেলা ছাত্রদল এর সাধারণ সম্পাদক, মামুন বিন ইসলাম দোহাসহ নওগাঁ জেলার সকল ছাত্রদলের নেতা কর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *