পাবনার সাঁথিয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সোহেল রানা খোকন ৩৮৫২৬ (কাপপিরিচ)ভোটে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুজ্জামান টুটুল (আনারস) প্রতীক নিয়ে ৩৪৭১২ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে শামসুল হক স্বপন ৪৬ হাজার ৭৬১ ভোট পেয়ে (টিউবয়েল) বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মেহেদী হাসান রুবেল (উড়োজাহাজ) প্রতীক নিয়ে ২৪৬১৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা খাতুন (ফুটবল) প্রতীক ৩০২৬৫ ভোট পেয়ে বিজয় হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিমা সুলতানা শিলা (হাঁস মার্কা) প্রতীকে ৩০০৭৭ ভোট পেয়েছেন। বুধবার সকার ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিন ভাবে ভোট গ্রহণ বলে।
উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই প্রথম এ উপজেলার ভোটারা ইভিএমে ভোট প্রদান করেন। উপজেলার অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটারদের তেমন ভীড় লক্ষ্য করা যায়নি। তবে অল্প সংখ্যক কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।