অদ্য ২১ এপ্রিল আনুমানিক ভোর ০৪:১৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা এবং র্যাব-০৬ এর সহযোগীতায় যশোর জেলার অভয়নগর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মামলা নং-২৭, তারিখ-১৭/০৪/২০২৪ খ্রিঃ; ধারা-৩০২ দন্ডবিধি; শালিসকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মতলব উত্তর থানাধীন ফরাজীকান্দি ইউনিয়নের ৮ং ওয়ার্ডের আলোচিত সাবেক ইউপি সদস্য সুরুজ প্রধান হত্যা মামলার এজাহারনামীয় পলাতক একমাত্র প্রধান আসামি মোঃ কবির হোসেন (৩৩), পিতা-মৃত রহিম উদ্দিন পাটোয়ারী, সাং-উত্তর মাইজকান্দি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর‘কে গ্রেফতার করে।পরে স্হানীয় থানায় মামলা রুজু করা হয় এবং আসামীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।