বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। এজন্য পুষ্টি বিকাশে খাদ্যের সরবরাহ বাড়াতে দেশের গো-খামারিদের ঋণের সুযোগসহ বিভিন্ন সুবিধা দিয়েছেন।
“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে গতকাল দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে উপজেলা প্রাণিস্পদ কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম সভাপতিত্বে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন