নওগাঁয় পিকআপ এর চাকায় পৃষ্ট হয়ে আনসার সদস্যের দম্পতি মারা গেছে। এ ঘটনায় তাদের ৫ বছরের ছেলে জুনাইদ ইসলাম বেঁচে যায়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় নওগাঁ সদর উপজেলার সাহাপুরের কানাই ডাক্তারের মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আনসার সদস্য এনামুল হক (৪০) জয়পুরহাট জেলার রাইকালি গ্রামের আকরাম হোসেনের ছেলে এবং তার স্ত্রী বৃষ্টি বেগম (৩২)।
স্থানীয়রা জানান, আনসার সদস্য এনামুল হক মোটরসাইকেল যোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে বগুড়ার সান্তাহারের দিকে যাচ্ছি। পথিমধ্যে নওগাঁ সদর উপজেলার সাহাপুরের কানাই ডাক্তারের মোড় এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে দুই মোটরসাইকেলের চারজন আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। তবে সান্তাহার অভিমুখি একটি পিকআপের চাকায় আনসার সদস্য এনামুল হক ও স্ত্রী বৃষ্টি বেগমের মাথার ওপর দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। তবে তাদের সন্তান জুনাইদ ইসলাম বেঁচে যায়। তবে অপর মোটরসাইকেলের আরোহীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।