লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে আমিনুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
সোমবার (১৫ এপ্রিল) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। এর আগে একই দিন সকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নম্বর প্রধান ও ২ এবং ৩ নম্বর উপ-পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আমিনুর রহমান ওই এলাকার জাবেদ আলীর ছেলে।পাড়া সীমান্তের ৮৮৮ নম্বর প্রধান এবং ২ ও ৩ নম্বর উপ-পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন আমিনুর রহমানসহ বাংলাদেশি তিন/চারজন যুবক। এসময় বিএসএফ ১৫৭ ব্যাটালিয়নের অমৃত ক্যাম্পের টহলদলের সদস্যরা তাদের ধাওয়া করে।এসময় অন্যান্যরা পালাতে পারলেও ধরা পড়েন আমিনুর রহমান। পরে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
সীমান্তবাসী জানান, ভারতীয় চোরাকারবারিদের সহায়তা করতে ভোরে দোলা
বিজিবি ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, আমিনুর ভারতের ভেতরে যাওয়ায় বিএসএফ তাকে আটক করেছে। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।