নওগাঁ জেলা প্রেস ক্লাবে ইফতার মাহফিল

নওগাঁর ঐতিহ্যবাহী ক্লাব হচ্ছে নওগাঁ জেলা প্রেস ক্লাব। সেই জেলা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ক্লাবের সম্মেলন কক্ষে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মাদ রাশিদুল হক (পিপিএম)।

এছাড়াও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, ক্লাবের সকল সদস্য, বিভিন্ন শ্রেণিপেশার সম্মানীয় ব্যক্তি প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকের চোখ দিয়েই সরকার সমাজের বিভিন্ন সমস্যা দেখেন এবং সমাধান করেন। তাই আগামীর পজেটিভ স্মার্ট বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও ন্যায়ের পক্ষে থেকে তথ্য সমৃদ্ধ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার প্রতি আহ্বান জানান অতিথিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *